বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

গ্রাহক হারাচ্ছে বিটিসিএল, অফিসে ভূতুরে পরিবেশ

amarsurma.com
গ্রাহক হারাচ্ছে বিটিসিএল, অফিসে ভূতুরে পরিবেশ

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
রাষ্ট্রয়াত্ত্ব ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিটিসিএল’ দিন দিন গ্রাহক হারাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে এব সময় অফিস বন্ধ করে দিতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। অফিসে লোকবল না থাকায় বর্তমানে দু’জন লাইনম্যান দিয়ে চলছে অফিসে যাবতীয় কার্যক্রম।
সরেজমিন গিয়ে দেখা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার একমাত্র সরকারি ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড ‘বিটিসিএল’-এর টেলিফোন একচেঞ্জ অফিসটি নানা সমস্যায় জর্জড়িত। লোকবলের অভাব আর সেবার মান ভালো না থাকায় দিন দিন গ্রাহক সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে শ’য়ের নিচে চলে এসেছে। অথচ এক সময় দেশ-বিদেশে স্বল্প সময়ে কথা বলার একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এটি। গ্রাহকদের আধুনিক সুবিধা দেয়ার লক্ষ্যে এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত করা হলেও সময়ের ব্যবধানে এটি এখন নামমাত্র ঠিকে রয়েছে। বর্তমানে মোবাইল ফোনের বাজারে টিকতে পারছে না বলে জানান অফিসে কর্মরতরা।

amarsurma.com

গ্রাহক হারাচ্ছে বিটিসিএল, অফিসে ভূতুরে পরিবেশ

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৮১ সালের ১লা এপ্রিল উদ্বোধন হওয়া দিরাইয়ের হাসপাতাল সংলগ্ন পশ্চিমে স্থাপন করা হয় রাষ্ট্রয়াত্ত্ব টেলিফোন একচেঞ্জ অফিসটি বর্তমানে জনাজীর্ণভাবে এখন দাঁড়িয়ে আছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২০০৬ সালের ২৬ ডিসেম্বর এটিকে ডিজিটালে রূপান্তর করে। একচেঞ্জটি ডিজিটাল হওয়ার আগে সরকারি অফিস-আদালতসহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন মিলে গ্রাহক ছিল ৪৯৮ জন। বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে শুধুমাত্র ৯৬ জনে। যেখানে কথা বলার জন্য দিন দিন মোবাইলের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে মোবাইলের চেয়ে কম মূল্যেও গ্রাহক ধরে রাখতে পারছে না দিরাইয়ের বিটিসিএল।
এদিকে অফিসে পর্যাপ্ত পরিমাণ জনবল থাকার কথা থাকলেও বর্তমানে সিনিয়র ও জুনিয়র পদে দু’জন লাইনম্যান রয়েছে। তারাই অফিসসহ লাইনের কাজ করছেন। তাছাড়া প্রয়োজন দেখা দিলে তারা শাল্লা উপজেলার কাজও করতে হয়। সূত্র আরও জানায়, অফিসে বসার মতো কোন চেয়ার-টেবিল নেই। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অফিস থেকে কোন ধরণের আসবাবপত্র দেয়া হচ্ছে না। বার বার চাহিদা পাঠালেও তারা এ ব্যাপারে কোন উদ্যোগই নিচ্ছে না। অফিসের জন্য অতি প্রয়োজন একটি আলমিরা না থাকায় জরুরী কাগজপত্রও ঠিকমতো রাখা যাচ্ছে না। নিজেদের টাকা খরচ করে টেলিফোন সেট ক্রয়সহ সকল কাজ আমাদেরই টাকায় করা হচ্ছে। বিটিসিএল দিরাই অফিসের নেই কোন নিরাপত্তা দেয়াল। ফলে সব সময়ই থাকে এটি নিরাপত্তাহীন অবস্থায়। এর আগেও একবার অফিসে ঢুকে টেলিফোন লাইন কেটে নিয়েছিল চোরেরা। এছাড়া একটি টিউবওয়েলের অতি প্রয়োজন থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ দিচ্ছে না। তবে কর্মরতরা জানান, লাইন চার্জ কমালে ও সেবার মান ভালো হলে এখনও বাড়বে গ্রাহক সংখ্যা। অন্যথায় দিন দিন গ্রাহক সংকটে পড়ে একদিন বন্ধ হয়ে যেতে পারে সরকারের আয়ের গুরুত্বপূর্ণ এ খাতটি।

amarsurma.com

গ্রাহক হারাচ্ছে বিটিসিএল, অফিসে ভূতুরে পরিবেশ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com