বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

দিরাইয়ে অপরিপক্ক মধু ফলে বাজার সয়লাব, দাম চড়া

amarsurma.com
দিরাইয়ে অপরিপক্ক মধু ফলে বাজার সয়লাব, দাম চড়া

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বা মধুফলের মাসও বলা হয়। এ মাসেই বাজারে সাধারণত বিভিন্ন ফল পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব ফল কিনতে তাই সব সময় বাজারে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা যায়। এছাড়াও স্থানীয়ভাবে ফলন হওয়া কিছু আম, জাম, লিছু পাওয়া যায়। তবে বিভিন্ন এলাকা থেকে আসা আম, কাঁঠাল, লিছু অপরিপক্ক হওয়ায় ক্রেতারা মধুফলের প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি বেশি মূল্যে ক্রয় করে ঠকছেন ক্রেতারাও।
সরেজমিন সুনামগঞ্জের পৌরশহরের দিরাই বাজার ঘুরে দেখা গেছে বাজারে প্রচুর আম, লিছু ও কাঁঠাল এসেছে। এসব আম রাজশাহী, কাঁঠাল টাঙ্গাইলের মধুপুর ও লিছু রাজশাহী, সিলেটের কানাইঘাট, মৌলভীবাজারের জলডুব থেকে এসেছে।
ব্যবসায়িরা জানান, কাঁঠাল প্রকারভেদে প্রতি পিছ ৫০-২শত টাকায় বিক্রি হচ্ছে। রাজশাহীর আম লখনা ৪০-৫০ টাকা কেজি, গুটি ৩০-৬০ টাকা কেজি, হিমসাগর ১২০-১৩৫ টাকা কেজি, লক্ষণভোগ ৪০ টাকা কেজি, লেংরা ৮০-৯০ টাকা কেজি, দেশি ৫০ টাকা কেজি। মৌলভীবাজারের জলডুবের ৫০ পিছের লিছুর আটি ১শত টাকা, সিলেটের কানাইঘাটের লিছু ৫০-৭৫ টাকা, রাজশাহীর ৬০ পিছের লিছুর আটি ১শত থেকে ১৫০ টাকা। তবে গণনাকালে ৫০ পিছ পাওয়া যায় না।
মধুমাসের মধুফল কিনতে আসা বেশ কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে তারা জানান, চড়া দামে কেনা মধুমাসের ফলে মধুর স্বাদ পাচ্ছিনা। বাগান মালিক, বিক্রেতারা বেশি মুনাফার আশায় অপরিপক্ক এসব মধু ফল বিক্রি করছে বলেও তারা জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com