বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

amarsurma.com
সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

আমার সুরমা ডটকম:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, দিরাই উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বাদ জুহর থেকে উপজেলা জমিয়তের কার্যালয়ে শুরু হওয়া কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করেন জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। ৩ বছর মেয়াদী এ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মুহিউদ্দিন কাসিমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হুসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী।
শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল বছীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারি মহাসচিব ও ইউ.কে জমিয়তের সভাপতি, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের খেজুরগাছ প্রতীকের জমিয়তের প্রার্থী ড. মাওলানা শুয়াইব আহমদ।
সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হুসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, দফতর সম্পাদক মাওলানা রমজান হোসাইন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের প্রবীন আলিম মাওলানা হুসাইন আহমদ, মায়েখ মাওলানা আজিজুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দসহ ইউনিয়ন কমিটির সকল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com