সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
ওমানে ২৫ বাংলাদেশি বন্দীকে রাজকীয় ক্ষমা

ওমানে ২৫ বাংলাদেশি বন্দীকে রাজকীয় ক্ষমা

oman-map_02_105271আমার সুরমা ডটকম : পঁচিশ বাংলাদেশি অপরাধীকে ক্ষমা করে দিয়েছে ওমান। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর একেএম রবিউল ইসলাম এক ইমেইলে এই খবর জানিয়েছেন। ইমেইলে তিনি বলেন, এটা আমাদের জন্য ভাল খবর যে দেশটির ৪৫তম জাতীয় দিবস উপলক্ষে ২৫ বাংলাদেশি অপরাধীকে রাজকীয় ক্ষমা করে দিয়েছে দেশটির রাজদরবার। রবিউল ইসলাম আরো বলেন, প্রত্যেক বছর ১৮ নভেম্বর ওমানের জাতীয় দিবস পালিত হয়। ওমানের সুলতান কাবুস বিন সাইয়্যেদ তার ক্ষমতা বলে, বিভিন্ন অপরাধের দায়ে অভিযুক্ত অপরাধীদের ক্ষমা প্রদান করেন। এ বছর বিভিন্ন দেশের ৬৭ জনকে ক্ষমা করেছে ওমান রাজদরবার। যার মধ্যে ২৫ জনই বাংলাদেশি। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ বাংলাদেশি কাজ নিয়ে ওমানে গিয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com