বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
দিরাইয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

দিরাইয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

amarsurma.com
দিরাইয়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:

চট্টগ্রামের আইনজীবি আলিফ হত্যা, ইমাম ও খতিব মাওলানা মুহিব্বুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ, বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সকল খুনী, ধর্ষকদের দ্রুত বিচার ও ফাঁসী এবং ইসকন নিষিদ্ধের দাবীতে শুক্রবার বাদ জুমআ দিরাই থানা পয়েন্টে সর্বস্তরের আপামর জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মাওলানা উবায়দুল্লাহ তাহমিদ ও হাফিজ জিয়াউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, জুনেদ আহমদ, আইম আহমেদ, কাজী রশিদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকন শুধু মুসলিম-হিন্দুদের জন্য সমস্যা নয়, বরং এটি একটি স্বাধীন দেশের জন্যও হুমকি স্বরূপ। অতি দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশে তাদের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com