শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
সৌদিআরবের নতুন মসজিদগুলোতে জরুরি বহির্গমন পথ রাখার নির্দেশ

সৌদিআরবের নতুন মসজিদগুলোতে জরুরি বহির্গমন পথ রাখার নির্দেশ

আমার সুরমা ডটকম ডেক্স : নতুনভাবে নির্মাণ করা সৌদিআরবের সকল মসজিদে জরুরি বহির্গমন পথ রাখা বাধ্যতামূলক করেছে  দেশটির সরকার। সৌদিআরবের  পৌর ও পল্লীবিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এ বিষয়ে একটি নতুন আদেশ দেয়। ওই আদেশে বলা হয়েছে, পর্যাপ্ত সংখ্যক জরুরি বহির্গমন পথ ছাড়া নতুন কোনো মসজিদের অনুমোদন দেওয়া হবে না। এছাড়া পুরোনো মসজিদেও বহির্গমন পথ নির্মাণের ওপর গুরুত্ব দিতে আদেশ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে খবরটি জানিয়েছে সৌদি গেজেট। পৌর ও পল্লীবিষয়ক মন্ত্রণালয় জানায়, সারা দেশের মসজিদগুলোর পর্যাপ্ত নিরাপত্তা সুরক্ষায় এ আদেশ অবশ্য পালনীয়। মসজিদের প্রবেশপথ অবশ্যই পাশের রাস্তার দিকে হতে হবে। প্রতিটি মসজিদের বাম পাশে একটি বড় উন্মুক্ত জায়গা ও বের হওয়ার জন্য একটি বড় বহির্গমন পথ রাখতে হবে। যাতে নামাজ শেষে মুসল্লিরা সুষ্ঠুভাবে মসজিদ থেকে বের হতে পারেন। আর প্রতিটি মসজিদের সামনে একটি বড় উন্মুক্ত জায়গা থাকতে হবে যাতে মসজিদের ভেতরে মুসল্লির সংখ্যা বেশি হলে অবশিষ্টরা বাইরের উন্মুক্ত প্রাঙ্গণে নামাজ পড়তে পারেন। মসজিদের ভেতরে বেশি জনসমাবেশ ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া মসজিদের প্রাঙ্গণে পর্যাপ্ত কার পার্কিং রাখার নির্দেশ দেওয়া হয়। প্রতিবন্ধীদের জন্য সহায়ক মসজিদ বানাতে সব নতুন মসজিদ নির্মাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয় ওই আদেশে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com