শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জেলা যুব জমিয়তের প্রশক্ষিণ কর্মশালা

জেলা যুব জমিয়তের প্রশক্ষিণ কর্মশালা

আমার সুরমা ডটকম :

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশক্ষিণ কর্মশালা গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর নগরীর বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলী পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দক্ষিণ সুরমাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। কর্মশালায় অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুব জমিয়তের সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বির আহমদ, মাওলানা নজমুদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জমিয়ত নেতা মাওলানা নাজিম উদ্দিন, জেলা যুব জমিয়তে সহ-অর্থ সম্পাদক মাওলানা জামাল আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা কবির আহমদ খান, মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা ইকবাল হোসাইন, মহিউদ্দিন আলমগীর, ইব্রাহিম খলিল, কামরুল ইসলাম, এমাদ উদ্দিন লাহি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ বলেন, দলকে সুসংগঠিত করতে হলে যুব জমিয়ত নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, শুধু মসজিদ, মাদরাসা ও খানকায় দাওয়াতী কাজ সীমাবদ্ধ না রেখে দেশের প্রতিটি জনসাধারণের কাছে আমাদের আসলাফ ও আকাবিরিদের রেখে যাওয়া আমানত জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, যারা দলের কাজ নিষ্ঠার সাথে পালন করবে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে। দলের কাজকে এখলাছ ও লিলাহিয়তের সাথে কাজ করার আহবান জানান। প্রশিক্ষণ কর্মশালায় কিশোর সামিউল আলম রাজন এর রূহের মাগফেরাত কামান করা হয় এবং হত্যাকারীদের দ্রুত আইনে বিচার করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com