সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
সড়কে থেমে নেই মৃত্যু মিছিল: আজও প্রাণ হারালেন ২২ জন

সড়কে থেমে নেই মৃত্যু মিছিল: আজও প্রাণ হারালেন ২২ জন

file7458আমার সুরমা ডটকম : সড়কে থামছেনা মৃত্যু। লাশের মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নাম। পথে পথে মৃত্যু ফাঁদে বৃহস্পতিবারও ঝরে গেছে আরো ২২ প্রাণ।
বান্দরবানের লামায় মালবাহী ট্রাক খাদে পড়ায় প্রাণ হারিয়েছেন ৭ শ্রমিক। সাভারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিহত হয়েছেন ২ জন। বুধবার দিবাগত মধ্যরাতে টাঙ্গাইলের কালিহাতিতে ট্রাক চাপায় নিহত হয়েছেন মুক্তিযোদ্ধাসহ ২ জন। কুমিল্লার চান্দিনায় বাস চাপায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার ২ আরোহী।
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে বারডেম হাসপাতালের স্টাফ বাসের ধাক্কায় অকালে প্রাণ হারিয়েছেন ১৭ বছরের কিশোর।
চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৫ বছরের যুবক।
বুধবার দিবাগত রাতে সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় এনজিও কর্মীসহ নিহত হয়েছেন ২জন।
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের সামনে ট্রাক চাপায় নিহত হয়েছেন ৮ম শ্রেণিতে

পড়ুয়া ছাত্রী। রাজবাড়ীর গোয়ালন্দে মাহেন্দ্র খালে পড়ে চালকসহ প্রাণ হারিয়েছেন ২ জন। মৌলভীবাজারে নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে ট্রাক চাপায় অকালে ঝরে গেছে ৭ বছরের শিশু। ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন শ্রমিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com