সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বেতন স্কেল: ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৪০ হাজার প্রধান শিক্ষক

বেতন স্কেল: ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৪০ হাজার প্রধান শিক্ষক

file;;lআমার সুরমা ডটকম : অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার প্রধান শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুক্রবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা এ তথ্য জানান।শিক্ষক নেতারা বলেন, ‘প্রধান শিক্ষকদের বেতন নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সমাধান হয়নি। প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ায় ২০১৪ সালের ৯ মার্চের পর থেকে তাদের টাইম স্কেল বন্ধ হয়ে যায়।’ তারা বলেন, ‘দ্বিতীয় শ্রেণির মর্যাদার পর বেতন নির্ধারণে জটিলতা দূর করাতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন ও বৈঠক করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের অনীহার কারণে সমস্যার সমাধান হয়নি। এনিয়ে দুই মন্ত্রণালয়ের কাজ চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’ তারা বলেন, ‘প্রধান শিক্ষকদের গেজেটেড মর্যাদাসহ বেতন নির্ধারণের এ জটিলতা অবিলম্বে সমাধান করা না হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।’ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com