বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
‘কোনো বিতর্কিত ব্যক্তিকে বায়তুল মোকাররমের খতিব করলে প্রতিহত করা হবে’

‘কোনো বিতর্কিত ব্যক্তিকে বায়তুল মোকাররমের খতিব করলে প্রতিহত করা হবে’

dsrtg_113237আমার সুরমা ডটকম : কোনো ‘বিতর্কিত ও বিদআতি’ ব্যক্তিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ দিলে তা শক্ত হাতে প্রতিহতের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিতর্কিত ও বিদআতি একজন লোককে খতিবের পদে বসানোর ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইফা ডিজি নিজের খেয়াল-খুশিমতো কোনো বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেয়ার চেষ্টা করলে এদেশের আলেম সমাজ তা শক্তহাতে মোকাবেলা করবে। তারা বলেন, বায়তুল মোকাররম দেশের জাতীয় মসজিদ। এ সমজিদের মিম্বার থেকে পুরো জাতিকে ধর্মীয় দিকনির্দেশনা দেয়ার মতো সুযোগ্য ব্যক্তির খতিব হওয়া প্রয়োজন। সরকারের পদলেহী কোনো অযোগ্য ব্যক্তি খতিব হলে বায়তুল মুকাররমের মুসল্লিরা তাকে প্রত্যাখ্যান করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com