শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় দিরাইয়ের ২ জন মর্মান্তিকভাবে নিহত

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় দিরাইয়ের ২ জন মর্মান্তিকভাবে নিহত

11আমার সুরমা ডটকম : সৌদিআরবে একটি সড়ক দুর্ঘটনায় দিরাইয়ের দুইজন মর্মান্তিকভাবে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া গ্রামের মৃত উকিল আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আলী আসকর (৩৫)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে সিহত ২ জনসহ ৪ বন্ধু মিলে ওমরাহ করতে যান। পরে তানা ব্যবসায়িক কাজে জিজান যান। এরপর সেখান থেকে দাম্মামে যাওয়ার পথে ওয়াদি আল দাওয়াস এলাকায় তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এছাড়া আরো ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জসিম উদ্দিন ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা শেখ আব্দুল মান্নান। জানা যায়, হতাহত ৪ বন্ধু দীর্ঘদিন ধরে দাম্মামের জুবাইলে বসবাস করছিলেন। এ ঘটনার খবর পাওয়ার পরই নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে, পুরো গ্রামেই চলছে শোকের মাতম। নিহত আব্দুল্লাহ আল মামুন ৩ ও আলী আজগর ২ সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com