বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
৯০ পর্যন্ত জাপা স্বৈরাচারী আচরণ করেছে : জিএম কাদের

৯০ পর্যন্ত জাপা স্বৈরাচারী আচরণ করেছে : জিএম কাদের

index_113880আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘অনেক কাজে বলা হয় ১৯৯০ সাল পর্যন্ত জাতীয়পার্টি স্বৈরাচারী আচরণ করেছে। এটাকে আমি অস্বীকার করিনা।’ বৃহস্পতিবার বনানীতে জাতীয়পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের একথা বলেন। দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সংবর্ধনা দেয় জাতীয় সৈনিকপার্টি। অনুষ্ঠানে জাতীয়পার্টির শাসনামলের উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘যে আচরণ করা হয়েছে, সবগুলো যে পদ্ধতিগতভাবে করা হয়েছে সেটাও নয়। অনেক ক্ষেত্রে হয়তো স্বৈরাচারীও বলা যায়। এটা আমি অস্বীকার করছিনা। কিন্তু এখন যারা দেশ চালাচ্ছে তারা কি স্বৈরাচারী আচরণ করছেনা?’
জিএম কাদের আরো বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে সংসদে থাকতে চাই। আমরা সংসদ থেকে আমাদের সদস্যদের পদত্যাগ করতে বলব, একথা সঠিক নয়। ‘যারা মন্ত্রীসভায় রয়েছেন, উনারা যদি আলাদাভাবে মন্ত্রিসভায় যান আমার এবং জাতীয়পার্টির আপত্তির কিছু নেই। কিন্তু জাতীয়পার্টিতে থেকে এটা করতে হলে আমাদের রাজনীতি হচ্ছে না।’ প্রধানমন্ত্রী আগাম নির্বাচন দিতে পারেন বলেও ধারণা করেন জাতীয়পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com