রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণ সুনামগঞ্জে আননুজুমের উদ্যোগে তাফসির মাহফিল রোববার

দক্ষিণ সুনামগঞ্জে আননুজুমের উদ্যোগে তাফসির মাহফিল রোববার

দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা আননুজুম ইসলামী যুব সংঘের উদ্যোগে গ্রামের দক্ষিণের মাঠে আগামি রোববার বিকাল ২টা থেকে রাত ১২টা পর্যন্ত তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। রোববার তাফসিরুল কোরআন মাহফিলে পঞ্চগ্রাম এমদাদুল উলুম কামরুপদং মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব শায়খ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে তাফসির পেশ করবেন দরগাপুর মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা নুরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা জয়নাল আবেদীন-ঢাকা, হযরত মাওলানা নুরুল হক-নবীগঞ্জি, শায়খুল হাদিস মাওলানা তাহির আহমদ জামলাবাজী, তেঘরিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি এমদাদুল হক, মাওলানা মুফতি জামিল আহমদসহ স্থানীয় ওলামায়ে কেরাম তাফসির পেশ করবেন। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে ধর্মপ্রাণ সকল মুসলমান ভাইদেরকে উপস্থিত থেকে দুনিয়া ও আখিরাতে অশেষ সওয়াব হাসিল করার আহ্বান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com