শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
নেপালে বিধ্বস্ত বিমানের ২৩ আরোহীর সবাই নিহত

নেপালে বিধ্বস্ত বিমানের ২৩ আরোহীর সবাই নিহত

file (3)আমার সুরমা ডটকম ডেক্স : নেপালের আকাশে বুধবার সকালে ২৩ জন আরোহীকে নিয়ে নিখোঁজ হওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিমানের একজন আরোহীও বেঁচে নেই বলে জানিয়েছেন নেপালের বেসামরিক বিমানমন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল। ম্যাগরি জেলার সলিঘোপটেতে বিমানের পোড়া ভগ্নাবশেষ পাওয়া গেছে। বুধবার সকালে নেপালের পোখড়া থেকে জমসমের উদ্দেশে রওনা হয় তারা এয়ারলাইনসের ওই বিমান। উড্ডয়নের ৮ মিনিট পরেই বিমানটির সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি কন্ট্রোল রুম। অনুসন্ধানের জন্য নামানো হয় ৩টি হেলিকপ্টার। তবে কুয়াশা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
যদিও এয়ারলাইনসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিমানটি ওড়ার সময় পোখরার আকাশ পরিস্কার ছিল। তাই দুর্ঘটনার কারণ নিয়ে এখনো পরিস্কারভাবে কিছু জানা যাচ্ছে না। বিমানে ছিলেন ২ শিশু সহ ১৮ জন যাত্রী এবং ৫ কর্মী। যাত্রীদের মধ্যে চীন এবং কুয়েতের দুই নাগরিক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com