বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ইন্তেকাল

সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ইন্তেকাল

enamul-haq-mostafa-sahid_118011আমার সুরমা ডটকম : সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় গত মঙ্গলবার সকালে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এনামুল হক হবিগঞ্জ-৪ আসন থেকে পরপর সাতবার আওয়ামীলীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। আওয়ামীলীগ সরকারের গত মেয়াদে (২০০৯ থেকে ২০১৪) তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ থেকে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই মন্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে এনামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com