বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ে ২শত বোতল মদসহ ১ জন আটক

asabs-modatokpic-03-03-2016আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ১৯২ বোতল ভারতীয় অফিসার্স মদসহ মোঃ জহিরুল হককে (৪৩) আটক করা হয়েছে। সে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া বড়হাটির মৃত সমছু মিয়ার ছেলে। দিরাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রজব আলীর নেতৃত্বে একদল পুলিশ ২ মার্চ বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে অভিযান চালিয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল আহাদের দোকান ঘরে রক্ষিত অবস্থায় এসব মদ উদ্ধার ও এর সাথে জড়িত থাকায় জহিরুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ জানান, এটি এক সময় কেজি স্কুল হিসেবে ব্যবহৃত হতো, বর্তমানে সেখানে ভাড়া নিয়ে একটি ওয়ার্কশপ, ডেকোরেটার্স ও কাঠের ৩টি দোকান আছে। এরমধ্যে একটির কিছু ভাঙ্গা অংশে এসব অবৈধ জিনিষ রেখে গেলেও আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমি এই অবৈধ কাজে সাথে জড়িতদের কঠোর শাস্তি চাই।
দিরাই থানার এসআই রজব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে রাতেই সেখানে গিয়ে এসব অবৈধ মদসহ জহিরুল হককে আটক করি। সে জানায়, এসব অফিসার্স মদ জগন্নাথপুর হয়ে দিরাইয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com