সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
শিশির মনিরের নামে মামলা, তদন্তে ডিবি ‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন
কাগজে আর ছাপা হবেনা ব্রিটেনের দ্য ইন্ডিপেনডেন্ট

কাগজে আর ছাপা হবেনা ব্রিটেনের দ্য ইন্ডিপেনডেন্ট

filenআমার সুরমা ডটকম ব্রিটেনে ৩০ বছরের পুরনো ‌একটি সংবাদপত্র দ্যা ইন্ডিপেনডেন্ট আজ তার সবশেষ প্রিন্ট সংস্করণ বাজারে ছেড়েছে। এখন থেকে এই পত্রিকাটি শুধু অনলাইনেই প্রকাশিত হবে। এটিই ব্রিটেনে মূলধারার প্রথম কোনো পত্রিকা যারা নিজেদেরকে মুদ্রণযন্ত্রে ছাপা থেকে অনলাইনে রূপান্তর ঘটালো। এই দৈনিক পত্রিকাটি ১৯৮৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছিলো। পত্রিকাটির সবশেষ প্রিন্ট এডিশনের প্রথম পাতায় এক্সক্লুসিভ একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে একজন সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্রে ব্রিটিশ যোগাযোগের কথা বলা হয়েছে। প্রথমদিকে বেশ সাফল্য পেয়েছিলো ইন্ডিপেন্ডেন্ট, পরে তার সাথে যুক্ত হয় সানডে এডিশন বা রোববারের সংস্করণ এবং একটি ট্যাবলয়েড পত্রিকাও। কিন্তু সাম্প্রতিককালে পত্রিকাটির প্রচার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। বলা হচ্ছে, পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিলো তখন দৈনিক এক প্রচার সংখ্যা ছিলো চার লাখের মতো। কিন্তু পত্রিকাটির ছাপার সংস্করণ বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তা কমে এসেছিলো মাত্র ৪০ হাজারে। তবে এর ডিজিটাল সংস্করণটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
পত্রিকাটির বর্তমান মালিক এভগেনি লেবেদেফ বলেছেন, প্রিন্ট থেকে ডিজিটালে ঐতিহাসিক এই রূপান্তর ঘটানোর এখনই প্রকৃষ্ট সময়। পত্রিকাটির সম্পাদকীয়তে লেখা হয়েছে: “আজ এই পত্রিকাটির প্রেস বন্ধ হয়ে গেলো, কালি শুকিয়ে গেছে, পত্রিকাটিতে আর কোনো ভাঁজ পড়বেনা। কিন্তু একটি অধ্যায় যেমন সমাপ্ত হলো তেমনি শুরু হলো আরেক অধ্যায়ের। দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকার যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে।” সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com