বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
ভেতরে ও বাইরে থেকে সরকারকে অপদস্থ করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ভেতরে ও বাইরে থেকে সরকারকে অপদস্থ করার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

1201a_121688আমার সুরমা ডটকম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার চেতনা নিয়ে সরকার যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে-তখন ভেতর ও বাইরে সরকারকে হেয় ও অপদস্থ করার চেষ্টা চলছে। এসব মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে সরকার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা মানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন। রোববার খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা যখন দেশে উন্নয়নের একটি গতিধারা শুরু করেছি, যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করেছি তখন সরকারের ভেতর ও বাইরে থেকে সরকারকে অপদস্থ করার চেষ্টা করা হবে সেটাই স্বাভাবিক। পরাজিত শক্তির দোসর, ৭৫-এর খুনিদের দোসররাতো এমনিতেই থেমে যাবেনা। তারা সবসময় সক্রিয় থাকবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের মোকাবেলা করেই আমাদের চলতে হবে। সেসব প্রতিবন্ধকতা পেরিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। শুধু দেশের ভেতর থেকেই না, ভেতর-বাইরে অনেক জায়গা থেকেই বাধা আসবে। সেই বাধা অতিক্রম করেই আমরা এগোচ্ছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com