বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
নির্বাচন কমিশন লড়েও না, চড়েও না: সুরঞ্জিত

নির্বাচন কমিশন লড়েও না, চড়েও না: সুরঞ্জিত

senbabuআমার সুরমা ডটকম : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে শক্তিধর নির্বাচন কমিশন। কমিশন ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারেন, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারেন। কিন্তু এ কেমন কমিশন, লড়েও না, চড়েও না। আগায়ও না পিছায়ও না। আপনাদের তো কিছু বলতে হবে। শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন সুরঞ্জিত। এ সময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকালও নয়জন মারা গেল। এখানে তুমি-আমি চক্ষু বুজে রাখতে পারিনা। সুরঞ্জিত আরো বলেন, এতগুলো মানুষ মারা গেল! তাও যদি এটা থাকত যে, বিচার হয়। বিচার করেন না, বিচার করার জায়গায় কথা বলেন না। বলার সাহস রাখেন না। ইনিয়ে-বিনিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেন যে, এটা করায় ঠিক হইছে। এই হাইব্রিড যারা বইসা থাকেন, আমি তো দেখি। এইগুলা কমাতে হবে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য দেন আ’লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সাংসদ পঙ্কজ নাথ, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com