বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
তিন সাংবাদিককে হাসপাতালে আটকে পিটুনি

তিন সাংবাদিককে হাসপাতালে আটকে পিটুনি

b-bariaআমার সুরমা ডটকম জেলার কসবায় বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার এই সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সাংবাদিককে পিটিয়ে জখম করে এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে তাঁদের আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তিন সাংবাদিককে আহতাবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। পুলিশ হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে। হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সাংবাদিকরা। আহত সাংবাদিকরা হলেন বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, আমার দেশ পত্রিকার কসবা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার অতুল, ডাক প্রতিদিন পত্রিকার কসবা প্রতিনিধি মো. রুবেল আহাম্মদ।
রোগীর স্বজন তারেক জানান, উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় গ্রামের সেলিম মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (২৫) প্রসব বেদনা নিয়ে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী বসুন্ধরা হসপিটাল (প্রা.) লিমিটেডে ভর্তি হন। তড়িঘড়ি করে তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ সময় একটি মেয়েসন্তানের জন্ম হয়। এর কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তাকে অন্য হাসপাতালে নিতে বলে। স্বজনরা নবজাতককে কসবা উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল্লাহর কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
তারেক জানান, সন্তানের মৃত্যুর পর নিলুফা আক্তারের শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন শুক্রবার সকালে তাঁর দ্বিতীয়বার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এতেও রোগীর অবস্থার উন্নতি হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ আজ শনিবার ৬০ হাজার টাকা বিল আদায় করে রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
খবর পেয়ে ওই তিন সাংবাদিক সংবাদের তথ্য সংগ্রহ করতে আজ বসুন্ধরা হসপিটালে যান। এ সময় তাঁরা পেশাগত পরিচয় দিয়ে হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফার কাছে বিষয়টি জানতে চান। গোলাম মোস্তফার লোকজন উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে তাঁদের মারধর করে হাসপাতালের একটি কক্ষে আটকে রাখেন। ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কসবা উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা থানা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে কসবায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com