বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য
আটক সাংবাদিক নেতাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন: বিএফইউজে

আটক সাংবাদিক নেতাদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন: বিএফইউজে

bfuj pic_123438আমার সুরমা ডটকম : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)’র একাংশের নেতৃবৃন্দ বলেছেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে সব শ্রেণীর সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত ধারাবাহিক  সাংবাদিক সমাবেশের ১৬তম দিনে তারা এসব কথা বলেন। সাংবাদিক নেতারা বলেন, কাউকে ক্ষমতায় বসানো বা নামানো সাংবাদিকদের কাজ নয়। আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রাম করছি। মাহমুদুর রহমান ও শওকত মাহমুদকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এটি মেনে নেয়া যায়না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র যৌথ উদ্যোগে শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানের অবিলম্বে মুক্তি, সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বন্ধ সব মিডিয়া খুলে দেয়া, সাগর-রুনীসহ সব সাংবাদিকের খুনীদের গ্রেফতার ও বিচার এবং নবম ওয়েজবোর্ড গঠনের দাবীতে প্রতিদিন এ সাংবাদিক সমাবেশ চলছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম. আবদুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, কোষাধ্যক্ষ খালেদ হায়দার, ডিইউজের কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংবাদিক নেতা আবু ইউসুফ, জাকির হোসেন, কামার ফরিদ, আকন আবদুল মান্নান, আবুল কালাম মানিক, সাখাওয়াত ইবনে মইন চৌধুরী, শেখ রকিব উদ্দিন, ডি.এম. আমিরুল ইসলাম অমর, মো. বোরহান উদ্দিন, মুর্তাজা সাঈদ টিসু, মতিউর রহমান সরদার, সরদার সাহাদাত হোসেন, খন্দকার মাসুদ-উজ-জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com