শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা
লিবিয়ায় হামলা ভুল, স্বীকার করলেন ওবামা

লিবিয়ায় হামলা ভুল, স্বীকার করলেন ওবামা

obama pic_123562আমার সুরমা ডটকম ডেক্সমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বীকার করেছেন যে লিবিয়ার নেতা কর্নেল গাদ্দাফির পতনের ফলাফল সম্পর্কে বিবেচনা না করা ছিল তার একটি বড় ভুল। ফক্স নিউজ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলার সময় মি. ওবামা একথা বলেন। তবে তিনি উল্লেখ করেন যে লিবিয়ায় মার্কিন হস্তক্ষেপ ছিল একটি সঠিক পদক্ষেপ। ২০১১ সালে গণ অভ্যুত্থান চলার সময় বেসামরিক জনগণকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ লিবিয়ায় বোমা হামলা চালিয়েছিল। কিন্তু কর্নেল গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়ায় শুরু হয় ব্যাপক নৈরাজ্য। মিলিশিয়া গোষ্ঠীগুলো ক্ষমতার জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে। দুটি ভিন্ন সরকার এবং সংসদ গঠিত হয়। এই সুযোগে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠী লিবিয়ায় আত্মপ্রকাশ করে। আর ব্যাপক অরাজকতার ফলে হাজার হাজার শরণার্থী লিবিয়া ছেড়ে ইওরোপ অভিমুখে যাত্রা শুরু করে। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com