বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
রাতের শিলাবৃষ্টিতে আক্রান্ত সুনামগঞ্জ

রাতের শিলাবৃষ্টিতে আক্রান্ত সুনামগঞ্জ

asabs-silaমুহাম্মদ আব্দুল বাছির সরদার : বুধবার রাতের প্রচণ্ড শিলাবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার অনেক এলাকা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়িঘরের টিন ছিদ্র হয়ে গেছে শিলার আঘাতে, হাওরেও ধানের প্রচুর ক্ষতিসাধন হয়েছে বলেও জানা গেছে; তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপন করা যায়নি। সুনামগঞ্জের বেশ কয়েকটি জায়গা থেকে এ প্রতিবেদককে ফোনে অনেকেই জানান, বুধবার রাত অনুমান সাড়ে ৮টা থেকে পৌণে ১১টার মধ্যে সুনামগঞ্জের ওপর দিয়ে বড় ধরণের ঝড়-বৃষ্টি না হলেও প্রচুর পরিমাণে শিলাবৃষ্টিতে অনেক এলাকা আক্রান্ত হয়। এরমধ্যে জেলার জামালগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকা, দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া, গণিগঞ্জ, দরগাহপাশা, বীরগাঁও, জগন্নাথপুর উপজেলার বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিতে বাড়িঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এসব এলাকায় রাতের কারণে হাওরের পাকা ধানের কী পরিমাণ ক্ষতিসাধিত হয়েছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারেন নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com