সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
‘রডের পরিবর্তে বাঁশ’ ব্যবহারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে : রাষ্ট্রপতি

‘রডের পরিবর্তে বাঁশ’ ব্যবহারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে : রাষ্ট্রপতি

prআমার সুরমা ডটকম ভবন তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের দুঃখ প্রকাশ করে সাম্প্রতিক কয়েকটি ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, “এটা দুঃখজনক হলেও সত্য যে, আজকাল পত্রপত্রিকায় প্রায়ই নির্মাণ কাজ বিশেষ করে রাস্তাঘাট ও ইমারত নির্মাণ কাজের ত্রুটি ও নিম্নমান নিয়ে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের কথাও আমাদের জানতে হয়েছে। শনিবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরও বলেন, “এতে একদিকে যেমন জনগণের টাকার অপচয় হচ্ছে তেমনি জনভোগান্তিও বাড়ছে। এছাড়া কিছু অসাধু লোকের জন্য আপনাদের সুনামও হানি হচ্ছে। দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।”
রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ হাস্যরসে প্রকৌশলীদের উদ্দেশ্যে আরও বলেন, “তবে এখানে বলতে চাই, আপনার যদি বৈজ্ঞানিক কোনো প্রযুক্তি বের করতে পারেন, যাতে বাঁশ লোহার চেয়ে শক্তিশালী, তাহলে কোনো কথাই হবে না।” এ সময় পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে।
গত এপ্রিল মাসে চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্মাণাধীন একটি ভবনে রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহার করায় কাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে ওই প্রকল্পের পরিচালককে ‘শাস্তিমূলক বদলি’ হিসেবে খাগড়াছড়িতে পাঠানো হয়। রডের বদলে বাঁশের চটা দিয়ে ভবন নির্মাণের গঠনায় গত ১১ এপ্রিল দামুড়হুদা থানায় একটি ফৌজদারি মামলা করা হয়। গাইবান্ধায় শৌচাগার নির্মাণেও রডের বদলে বাঁশের খবর আসে গণমাধ্যমে।
প্রকৌশলীদের জনগণের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আবদুল হামিদ বলেন,“আমি প্রকৌশলীদের ‘কোড অব এথিক্স’ অনুসরণের আহ্বান জানাই। কারণ ‘এথিক্স’ থেকে বিচ্যুত হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়, গোটা দেশের ক্ষতি হয়। রাষ্ট্রপতি বলেন, “আজ আপনারা প্রকৌশলী, উন্নয়নের মূল কারিগর। মনে রাখতে হবে আপনাদেরকে আজকের অবস্থানে পৌঁছে দিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা হলেন এ দেশের সাধারণ মানুষ। তাদের ট্যাক্সের টাকাই আপনাদের লেখাপড়ার খরচ জুগিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিদান দেওয়ার।” আইবির প্রেসিডেন্ট কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, আইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মেসবাহুর রহমান, সম্পাদক আমিনুর রশীদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com