বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার: তালিকায় রয়েছেন অনেকেই

বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার: তালিকায় রয়েছেন অনেকেই

মুহাম্মদ আব্দুল বাছির সরদার : ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করেছেন, তাদেরকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান। ইতোমধ্যেই দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী উপজেলা আওয়ামীলীগ নেতা শিবলী আহমদ বেগকে দলের সকল পর্যায় থেকে বহিষ্কারের ঘোষণা দেন তিনি। মতিউর রহমান আরো বলেন, দলের মনোনীতপ্রার্থী ও নৌকার বিরোধিতা করে যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা করছেন তাদেরকে বহিষ্কার করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন ও যারা নেতাকর্মীদের ধোঁকা দিচ্ছেন, তাদেরকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থতার সুযোগে উপজেলা আওয়ামীলীগের যে সকল নেতারা বিদ্রোহীপ্রার্থী শিবলীর পক্ষে সুরঞ্জিত সেনগুপ্তের সমর্থন রয়েছে বলে যে প্রচারণা করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। গত ২১ মে শনিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ২নং ওয়ার্ড কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও মোস্তাক আহমদের পরিচালনায় নগদীপুর বাজারে অনুষ্ঠিত নৌকার নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট রতন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম চৌধুরী, পৌর আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম দানিছ, যুবলীগনেতা মকসদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, সেবুল রেজা চৌধুরীসহ স্থানীয় নেত্রীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন রশিদ লাভলু।
উল্লেখ্য যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে ৭নং জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শিবলী আহমদ বেগের সমর্থনে দিরাই উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে শোডাউনের মাধ্যমে মনোনয়ন দাখিল করা হয়। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৬নং করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও যুগ্ম-সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার মেয়র মোঃ মোশারফ মিয়াসহ অনেকেই। এ ঘটনার পর থেকেই বহিষ্কার আতংকে রয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com