বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
নৌকা তরতর করে এগোচ্ছে, তবে পালে ‘ছিদ্র’: বাদল

নৌকা তরতর করে এগোচ্ছে, তবে পালে ‘ছিদ্র’: বাদল

badolআমার সুরমা ডটকম : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে ক্ষমতাসীন মহাজোটের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরি সভাপতি মইন উদ্দীন খান বাদল বলেছেন,  ‘বিজ্ঞ মন্ত্রী, আপনি গত আট বছরে আমাদের কি দিয়েছেন? গত আটবছরে নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকা তরতর করে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা নৌকার পালে ছিদ্রও দেখছি।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ‘সংসদে এখন আর রাজনীতিবিদ নেই, কোনো রাজনীতিও নেই। আমরা ৪৬ বছর রাস্তায় হেঁটে রাজনীতি করছি। আর এখন সংসদে এসেছেন সোনার ছেলেরা। বাংলাদেশের মানুষ খেতে পায় কিনা তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই।’বর্তমানে সংসদে ইজ্জত-আব্রু সব বিক্রি হচ্ছে বলেও দাবি করেছেন মইন উদ্দীন খান বাদল। ‘গত আট বছরে বাংলাদেশের মোট সম্পদের ৪৭ ভাগ ১০ শতাংশ মানুষের হাতে গেছে। আর ৪০শতাংশ নিম্নবিত্ত মানুষের কাছে ১৩ ভাগ সম্পত্তি। মুহিত সাহেব, এই হচ্ছে আপনার উন্নয়নের চেহারা,’ মন্তব্য করেন বাদল।
সেমিনারে অর্থনীতিবিদ এমএম আকাশ বলেন, যে বাজেট দেওয়া হয়েছে তার পুরোটা ব্যয় করার ক্ষমতা সরকারের আছে কি না। কতটুকু আয় হবে, কতটুকু ব্যয় হবে তা নির্ধারণ না করে মগডালে ওঠার মত বাজেট দেওয়া হয়েছে। তাই এই বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে।’ তিনি বলেন, ‘সরকারের উপর ভরসা রাখা যাচ্ছে না। সরকার আমলাতন্ত্রের হাতে বন্দী, পুলিশের নিয়ন্ত্রণে।’
জাসদের একাংশের সভাপতি শরিফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে সেমিনারে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সদস্য মো. খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com