শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
গুলশান হামলা: সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন দুই মন্ত্রী

গুলশান হামলা: সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন দুই মন্ত্রী

11আমার সুরমা ডটকম: গুলশান হামলার ঘটনার তিনদিনের মাথায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকলেও কোনও প্রশ্নের জবাব না দিয়েই লিখিত বক্তব্য পাঠ করে দ্রুত চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে আরও উপস্থিত ছিলেন, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী লিখিত বক্তব্যে বলেন, সবরকম জঙ্গি কার্যক্রম প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করা হবে। তাদের সহযোগিতা আহ্বান করছি। গুলশানের আর্টিজান রেস্তোঁরায় হামলায় নিহত জঙ্গিদের শনাক্ত করেছেন তাদের অভিভাবকেরা। এতে দেখা গেছে, তারা সবাই বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য। কিছু জঙ্গি সংগঠন তাদের হীন স্বার্থ কায়েমের জন্য শিক্ষিত কোমলমতি তরুণ ও যুবকদের ধর্মের নামে বিপথগামী করছে এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। গুলশানের মতো হামলা যেন দেশের চলমান অগ্রগতিতে বাধা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যে দলমত নির্বিশেষে একসঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com