শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

বিরল দৃষ্টান্ত

devetআমার সুরমা ডটকম ডেক্সইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে ব্রিটেনের বিচ্ছেদের সিদ্ধান্ত হয়েছে আগেই।বাকি ছিল পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিটেনকে নেতৃত্ব দিয়ে কে এগিয়ে নেবেন। নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর পরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ডেভিড ক্যামেরন।আজই  প্রধানমন্ত্রী হিসাবে তাঁর শেষ কার্যদিবস। কিন্তু আগের দিন বাসাবদলের কাজ শুরু করেন প্রধানমন্ত্রীর পরিবার। আর বাসা বদলের এই কর্মযজ্ঞে হাত লাগান ক্যামেরন নিজে। বাসার আসবাবপত্র নিজ হাতে সরিয়ে নিতে দেখা গেছে তাঁকে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ঘুরে বেড়াচ্ছে। অনেকেই বলছেন, দৃষ্টান্তটি বিরল।

এদিকে ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে ক্যামেরন বলেছেন, ‘আমি আজকে (বুধবার) দায়িত্ব ছেড়ে দিচ্ছি, কারণ আমি আশা করছি, দেশের জনগণ একটি শক্তিশালী দেশ দেখতে পাবে। যে দেশকে আমি ভালোবাসি, তাকে সেবা করতে পারা একটি বিশাল প্রাপ্তি।’ তবে ক্যামেরনের ক্ষেত্রে এমনটা নতুন নয়। প্রধানমন্ত্রী থাকাবস্থায় পাবলিক ট্রান্সপোর্ট পাতাল ট্রেনে চড়ে চলার সময় বসার আহ্বান (অফার) পেয়েও তা নাকচ করে দিয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ে কর্মস্থলে তথা গন্তব্যে গেছেন।

কিছুদিন আগেও (গেল মে মাসে) প্রধানমন্ত্রী থাকাবস্থায় নিজের স্ত্রীর জন্য মাত্র ১ হাজার ৫শ পাউন্ড দিয়ে পুরনো একটি প্রাইভেট কার ক্রয় করেন। লন্ডন প্রবাসী এক সাংবাদিক নিজের ফেসবুক পেজে ক্যামেরনের এমন বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এমন একজন নেতাও আমরা কখনো পাবো কি না জানি না। ভোগেই নয়,  ত্যাগেই যিনি সুখ খুঁজে নেবেন।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com