বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে তথ্যমন্ত্রীকে বার্নিকাটের তাগাদা

গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে তথ্যমন্ত্রীকে বার্নিকাটের তাগাদা

barnicatআমার সুরমা ডটকমগণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তাগাদা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ তাগাদা দেন বার্নিকাট। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, আমরা গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যে কোনো দেশেই গণমাধ্যমে স্বাধীনতার জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা কিভাবে সহযোগিতা দিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকের গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবিলায় গণতন্ত্র ও টেকসই উন্নয়ন কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনাও করা হয়। এ বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমাদের এ বৈঠক ছিল নিয়মিত বৈঠক। ঘন ঘন বৈঠকের করার মাধ্যমে আমাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন- চারটি বিষয়েই আমরা ঘনিষ্ঠ মিত্র। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এ চারটি বিষয়ে একসঙ্গে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com