বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ছাত্র জমিয়তের মানববন্ধনে বক্তারা: ইসলাম কখনও সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করেনা

ছাত্র জমিয়তের মানববন্ধনে বক্তারা: ইসলাম কখনও সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করেনা

asabs-manobbondonpic-28-07-2016আমার সুরমা ডটকমদেশে সাম্প্রতিককালে বেশ কয়েকটি জঙ্গি হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলার থানাপয়েন্টে বৃহস্পতিবার বাদ আছর ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলার শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন। উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমদ ও ইসতেকার আলম জাবিরের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, আমার সুরমা সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও ‘আমার সুরমা ডটকম’-এর সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, হাফিজ মাওলানা আরিফ আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা খালেদ আহমদ জায়ীম, মাওলানা উবায়দুল হক চৌধুরী, মাওলানা মুহাম্মদ আলী প্রমুখ।
বক্তাগণ বলেন, সরকারের কিছু মন্ত্রী ও আমলা যারা সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এ দেশের শান্তিপ্রিয় তৌহিদী মানুষের নামে জঙ্গিবাদ আখ্যা দিয়ে সম্মান নষ্ট করার অপচেষ্টা করছে। অথচ যেখানে জঙ্গিবাদের উৎস, সরকারের লোকজন সেখানে যেতে ভয় পায়। কারণ, সত্যিকারের তদন্ত হলে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। গুলশান ও শোলাকিয়ায় সংগঠিত বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, এক সময় জোর গলায় বলা হতো ক্বওমী মাদরাসাগুলো হচ্ছে জঙ্গি প্রজনন কেন্দ্র, কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। ইসলামি শিক্ষা, ক্বওমী মাদরাসার ছাত্র-শিক্ষক ও তাওহিদী জনতা সন্ত্রাস-জঙ্গিবাদ সমর্থন করেন না উল্লেখ করে তারা আরো বলেন, ধর্মহীন শিক্ষাই মূলত জঙ্গিবাদ ও সন্ত্রাসকে উসকে দেয়। এসব এখনই কঠোর হস্তে প্রতিহত করতে হবে এবং একটি স্থিতিশীল ও শান্তির আবাসভূমি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে দেশবাসির প্রতি উদাত্ব আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com