বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম মারা গেছেন

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম মারা গেছেন

muhitulআমার সুরমা ডটকমবঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। মরহুম মুহিতুল ইসলামের দুটো কিডনিই সম্পূর্ণ বিকল ছিল। এছাড়াও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। গত ১০ আগস্ট থেকে বিএসএমএমইউতে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। জানা গেছে, কিছুদিন আগে মুহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউর নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। পরবর্তীতে তাঁকে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি হলে কেবিনে নেয়া হয়। ফের অবস্থার অবনতি হলে গত ২৬ জুলাই পুনরায় আইসিইউতে নেয়া হয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com