বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিধ্বস্ত হলো ফেসবুকের স্যাটেলাইট

বিধ্বস্ত হলো ফেসবুকের স্যাটেলাইট

69719আমার সুরমা ডটকম ডেক্সপরীক্ষা চালানোর সময় স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে ফেসবুকের স্যাটেলাইট বিস্ফোরিত হয়েছে। শনিবার ওই স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল। স্পেস এক্স নামের একটি প্রতিষ্ঠান এই পরীক্ষার তত্ত্বাবধানে ছিল। বিস্ফোরণের ধাক্কায় কয়েক মাইল দুরের ভবনগুলোও কেপে ওঠে। স্যাটেলাইট ধ্বংস হওয়ায় প্রায় ২০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়লো প্রতিষ্ঠানটি।

স্পেস এক্স জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি। ফরাসি প্রতিষ্ঠান ইউটেলস্যাট অ্যামোস-৬ স্যাটেলাইটটি তৈরি করছিল। আর এই ইউটেলস্যাটের সঙ্গে ফেসবুকের মালিকানার অংশীদারিত্ব রয়েছে। স্যাটেলাইটটির মালিক ছিল ইসরায়েলের স্পেসকম নামের একটি প্রতিষ্ঠান। এই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা ছিল। এদিকে স্যাটেলাই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ। তিনি বলেছেন, ‘স্পেস এক্সের উৎক্ষেপণ ব্যর্থতার কারণে আমাদের স্যাটেলাইট বিধ্বস্তের খবর পেয়ে আমি তীব্র অসন্তুষ্ট হয়েছি।’ তবে এই দুর্ঘটনা সত্ত্বেও নিজেদের লক্ষ্যে ফেসবুক অবিচল থাকবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com