বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দক্ষিণ সুনামগঞ্জে যুব জমিয়তের মানববন্ধন অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে যুব জমিয়তের মানববন্ধন অনুষ্ঠিত

tআমার সুরমা ডটকমসন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে শনিবার বাদ আছর সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে যুব জমিয়তের উদ্দোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। শাখা সেক্রেটারি রেজওয়ান আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু জাহেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, হাফিজুর রহমান আবু হানিফা, শুয়াইব আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইহুদী-খৃস্টানের প্ররোচনায় একটি চিহ্নিত মহল ইসলামের দোহাই দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করছে। তিনি আইএসসহ কথিত জেএমবিকে ইসলামের দুশমন আখ্যায়িত করে বলেন, ইসলামের সাথে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য দেশবাসির প্রতি আহ্বান জানান। ভাইস চেয়ারম্যান আরো বলেন, সিলেটে মুসল্লিদের প্রতি ইস্কনদের হামলা দেশে সাম্প্রদায়িক হাঙ্গামা উস্কে দেওয়ার পায়তারা কি না প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। তিনি দায়িদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com