শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস
উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমভ আর নেই

উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমভ আর নেই

Karimovআমার সুরমা ডটকম ডেক্সউজবেকিস্তানের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট ইসমাইল কারিমভ (৭৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৃষ্টি হয় উজবেকিস্তান। তারপর নব সৃষ্ট দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন কারিমভ। এরপর একটানা ২৫ বছর দেশটি শাসন করছিলেন তিনি। তার মৃত্যুতে দেশটির ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলেছে শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা উজা। সেই ঘোষণা অনুযায়ী, তিনি শুক্রবার মারা গেছেন। তবে তার মেয়ে লোলা কারিমভ-তিল্লায়েভা তার ফেসবুকে লিখেছেন, তার পিতা স্ট্রোকে আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজন্য তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের একাউন্টে একটি কালো বর্গ পোষ্ট করেছেন। তাতে লিখেছেন, তিনি আর নেই। উল্লেখ্য, আজ শনিবার ইসমাইল কারিমভের দাফন হওয়ার কথা। তার মৃত্যুতে শুক্রবারই সরকারি ওয়েবসাইটে শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এতে তিনি বলেছেন, কারিমভের নির্দেশনায় উজবেক্স্তিান একটি শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করেছে। মধ্য এশিয়ার নিরাপত্তা জোরদার ও স্থিতিশীলতার জন্য তার জোরালো অবদান আছে। তিনি এ অঞ্চলে উন্নয়ন প্রকাল্পে বহু সহযোগিতা করেছেন। নিউ ইউরেশিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আন্দ্রে কোরটুনভ বলেছেন, ইসমাইল কারিমভের মৃত্যুর মধ্য দিয়ে সম্পদশালী এই দেশটির ভবিষ্যত এখন প্রশ্নের মুখে পড়ে গেল। এখন এ দেশে কোন মাস্টার প্লান নেই। তার কোন উত্তরসূরি নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com