বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় লণ্ডন প্রবাসি নিহত

দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় লণ্ডন প্রবাসি নিহত

asabs-afroz-c-pic-01-10-2016আমার সুরমা ডটকমবাড়ির ঘরের বেড়ায় ক্রিকেটের বল পড়াকে কেন্দ্র করে দিরাইয়ে প্রতিপক্ষের হামলায় লণ্ডন প্রবাসি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত ডাঃ মছব্বির মিয়া চৌধুরীর ছেলে লণ্ডন প্রবাসি আফরোজ মিয়া চৌধুরীর বাড়ির ছেলেরা শনিবার সন্ধ্যার আগে তাদের বাড়িতে ক্রিকেট খেলছিল। এ সময় অসাবধানতা বশত: পাশের বাড়ির একই গ্রামের সাদেকুর রহমান চৌধুরীর লোক আইয়ুব আলীর ঘরের বেড়ায় গিয়ে বলটি পড়ে যায়। এ নিয়ে আইয়ুব আলীর বাড়ির লোকজন গালিগালাজ করতে থাকলে নিহত আফরোজ মিয়া চৌধুরী তাদেরকে নিবৃত করার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষ আইয়ুব আলীর লোকজন তাকে আক্রমণ করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নিহত আফরোজ মিয়া চৌধুরী দিরাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরীর বড় ভাই। ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নিহতের লাশ উদ্ধার করে আগামিকাল (রোববার) ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com