বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ গ্রেফতার ১ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে মাওলানা শুয়াইব আহমদের আবেগঘন স্ট্যাটাস দিরাই মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদিরের দাফন সম্পন্ন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের প্রার্থীদের হলফনামার তথ্য

‘দেশে অতি দরিদ্র ১২.৯ শতাংশ’

wআমার সুরমা ডটকম ডেক্সবাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে বলে বিশ্বব্যাংকের এক হিসেবে দেখানো হয়েছে, যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ্য  প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন এবং বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত অর্থবছরে অর্জিত ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি ধরে তারা অতিদারিদ্র্যের হার হিসাব করেছেন। তিনি বলেন, ‘এই অঞ্চলে ভারত, পাকিস্তান ও ভুটানের চেয়েও বাংলাদেশের এই অর্জন অনেক ভালো।’ জাহিদ হোসেন বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে ‘কিছু অনিশ্চয়তার কারণে’ আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ২ শতাংশ। সেক্ষেত্রে হতদরিদ্রের হার কমে হবে ১২ দশমিক ১ শতাংশ।’ যাদের আয় দিনে ১ দশমিক ২৫ ডলারের কম, তাদেরকেই বিশ্ব ব্যাংক ‘অতিদরিদ্র’ হিসেবে চিহ্নিত করে। আর দৈনিক আয় ২ ডলারের কম হলে তাদের ‘দরিদ্র’ বিবেচনা করা হয়। এ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com