বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
জৈন্তাপুরে জেএসসি পরীক্ষার্থী ছুরিকাহত

জৈন্তাপুরে জেএসসি পরীক্ষার্থী ছুরিকাহত

w3-19আমার সুরমা ডটকমসিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তে বৃহস্পতিবার এক জেএসসি পরীক্ষার্থী ছুরিকাহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংবাদ জেনে বৃহস্পতিবার বিকালে আহত জেএসসি পরীক্ষার্থীকে ওসমানী হাসপাতালে যান সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন। তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহত পরীক্ষার্থীর পাশে কিছু সময় অবস্থান করেন।

এদিকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ঘাতক মোক্তার হোসেনকে (৩০) গ্রেফতার করেছে। জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির জানান, বৃহস্পতিবার জৈন্তা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্র ছুরিকাহত হয়। তাকে প্রথমে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রটির পিঠে ১৬ ইঞ্চি পরিমাণ জায়গা কেটে গেছে। হাসপাতালে তার ২৫/২৬টি সেলাই লেগেছে। ওসি জানান, মোক্তার সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের অনারারী শিক্ষক ছিল। সে প্রায়শ ভিকটিমকে ‘অনৈতিক’ প্রস্তাব দিতো। এক পর্যায়ে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির গোচরে আনা হয়। এ অবস্থায় এক বছর আগে তাকে বিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com