বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
অনলাইন নীতিমালা ৯৮ শতাংশ চূড়ান্ত

অনলাইন নীতিমালা ৯৮ শতাংশ চূড়ান্ত

w3-66আমার সুরমা ডটকমঅনলাইন নীতিমালা ৯৮ শতাংশ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ‘মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এসডিজি, জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়’ সভায় তিনি এ কথা জানান। তথ্য অধিদপ্তর ও আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম প্রেসক্লাবে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, তথ্য অধিদপ্তরের চিফ ফিচার রাইটার মো. আলী সরকার, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ। প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সম্প্রচার নীতিমালা পাস হয়েছে। সম্প্রচার আইন পার্লামেন্টে যাবে। আমরা চাই সব নীতিমালার মধ্যে সমন্বয় রাখতে। আশাকরি, আরেকটি সভা লাগবে অনলাইন নীতিমালা চূড়ান্ত করার জন্য। তিনি বলেন, দুই মাসে ১৮শ’র বেশি অনলাইন মিডিয়া নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৬০-৭০টি অনলাইন টেলিভিশন, ৩০-৩৫টি অনলাইন রেডিও রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতির মর্যাদা রক্ষার জন্য যা যা করতে হয় তা অবশ্যই অনলাইন নীতিমালায় থাকবে। সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, যে সংবাদ প্রকাশ করলে অরাজক পরিস্থিতি তৈরি করবে সেই সংবাদ সাংবাদিক নিজেই সেন্সর করে থাকেন, যদি না কোথাও থেকে নির্দেশনা না আসে।-বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com