বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিরুল হক চৌধুরী

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিরুল হক চৌধুরী

johirul-hok-1আমার সুরমা ডটকমসিলেট দৈনিক বাণীর সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর দরগাহে নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজাশেষে হযরত মানিকপীর (র) কবরস্থানে তাকে দাফন করা হয়। গত সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী। নগরীর মিরাবাজার আগপাড়ায় তার বাসায়। জানাজায় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ সিলেটের সর্বস্তরের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রবীণ সাংবাদিক জহিরুল হক চৌধুরীর ইন্তেকালে সিলেট লেখক ফোরামের শোক: দৈনিক সিলেটবাণী সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব জহিরুল হক চৌধুরীর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি বাংলাটিভি প্রতিনিধি কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন ও কোষাধ্যক্ষ কাজী শফিকুল ইসলাম প্রমূখ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

‘আমার সুরমা সাংবাদিক ফোরাম’: দৈনিক সিলেটবাণী সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব জহিরুল হক চৌধুরীর ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ‘আমার সুরমা সাংবাদিক ফোরাম’-এর চেয়ারম্যান ও ‘আমার সুরমা ডটকম’ পত্রিকার সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার। তিনি শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন। ‘প্রেস বিজ্ঞপ্তি’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com