শনিবার, ২০ Jun ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু
জেলা পরিষদ নির্বাচন: সুনামগঞ্জে চেয়ারম্যান ৪, সাধারণ ৮৭, সংরক্ষিত সদস্য ২০ জনের মনোনয়ন দাখিল

জেলা পরিষদ নির্বাচন: সুনামগঞ্জে চেয়ারম্যান ৪, সাধারণ ৮৭, সংরক্ষিত সদস্য ২০ জনের মনোনয়ন দাখিল

deআমার সুরমা ডটকমজেলা পরিষদ নির্বাচনে বৃহষ্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে সুনামগঞ্জের ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৮৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ২০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল করেছেন। চেয়ারম্যান পদে বিএনপির কেউ মনোনয়ন জমা না দিলও সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে বিএনপির দায়িত্বশীল অনেক নেতা মনোনয়ন জমা দিয়েছেন।

১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সেলিনা বেগম ও  ইয়াছমিন বেগম। ২নং ওয়ার্ডে জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি ফৌজিয়া আরা বেগম শাম্মী, জেলা যুব মহিলালীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা ডায়না, যুগ্ম আহবায়ক ছাদিয়া বখত, রাজিয়া খাতুন, যুবলীগ নেত্রী সামিনা চৌধুরী, আমিনা আখঞ্জি, তাহমিনা বেগম, মদিনা আক্তার, রাবেয়া সিদ্দিকী ও ফেরদৌসি সিদ্দিকী। ৩নং ওয়ার্ডের বীনা জয়নাল, রাজ রাণী চক্রবর্তী, ফারহানা ইয়াছমীন সীমা ও ফিরোজা বেগম। ৪নং ওয়ার্ডে রওশনারা ও সাবিনা সুলতান। ৫নং ওয়ার্ডে ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট বোন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের স্ত্রী শিক্ষিকা মোছা. নুরুন্নাহার চৌধুরী চিনু ও ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান আলেকের স্ত্রী সেলিনা আক্তার। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারি রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

farhana

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com