বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
ছাতকে পাহারাদারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ছাতকে পাহারাদারের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে গাড়ির গেরেজ থেকে মুহিবুর রহমান (৪৫) নামের এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির শিবনগর জামে মসজিদ সংলগ্ন আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। মুহিব শিবনগর প্রকাশিত রাধানগর গ্রামের মৃত খলিল উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবনগর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে শরিফ উদ্দিনের শিবনগরস্থ আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন মুহিবুর। বৃহস্পতিবার রাতের খাবার শেষে গেরেজে ডিউটিতে যান। গভীর রাতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা গেরেজে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে গেইট তালাবদ্ধ করে চলে যায়। সকালে শিবনগর গ্রামের কালাশাহ নামের এক চালক গেরেজ থেকে নিজের সিএনজি নিতে এতে গেইট তালাবদ্ধ দেখে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে খাটের ওপর ক্ষত-বিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেন। বর্তমানে গেরেজের মালিক শরিফ উদ্দিন ওমরা হজ্ব পালনে সৌদি আরব অবস্থান করছেন বলে জানা গেছে। পরে ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এসআই সৈয়দ আবদুল মান্নান, এসআই তরিকুল ইসলামও এসআই শফিক ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে নিহতের ভাতিজা আতাউর রহমান এমরান জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে তার চাচাকে খুন করা হয়েছে। অজ্ঞাতনামা সশস্ত্র দূর্বৃত্তরা তাকে খুন করেছে বলে তিনি দাবি করেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com