শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা
ইসহাক একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ: সু-শিক্ষা অর্জনের জন্য চাই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-কবি নাজমুল ইসলাম মকবুল

ইসহাক একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ: সু-শিক্ষা অর্জনের জন্য চাই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান-কবি নাজমুল ইসলাম মকবুল

আমার সুরমা ডটকমসিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল বলেছেন, বর্তমান আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে শুধু শিক্ষা অর্জন করলে হবেনা। অর্জন করতে হবে উচ্চ শিক্ষা। দক্ষতা অর্জন করতে হবে আধুনিক প্রযুক্তিতেও। আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে শুরু থেকেই ভালো ফলাফল এবং সু-শিক্ষা অর্জনে সচেষ্ট হতে হবে। সু-শিক্ষা অর্জনের জন্য চাই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিত দক্ষ পরিচালনা পরিষদ। তিনি আরও বলেন, এক্ষেত্রে ইসহাক একাডেমির বিগত দশ বছরের সার্বিক সাফল্য সবার নজর কেড়েছে। বিশ্বনাথের রামপুরে ইসহাক একাডেমি অডিটরিয়ামে বার্ষিক ফলাফল প্রকাশ ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ সভাপতি সমাজসেবী মিজানুর রহমান মোজাহিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাওছার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল রুহেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন একাডেমির সহকারি শিক্ষক আনওয়ার হোসেন, ফারহানা বেগম, মুক্তা বেগম, রিনা বেগম, দিলওয়ার হোসেন, জাকারিয়া আহমদ, রুসেন চৌধুরী, এলাকাবাসির পক্ষ থেকে মোঃ তুরন মিয়া, মতিউর রহমান বাবলু, আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে এপ্লাস প্রাপ্ত এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও পদক প্রদান করা হয় এবং এলাকার বিপুল সংখ্যক অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com