বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামীলীগের সংলাপ অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামীলীগের সংলাপ অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম: নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল থেকে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গভবন ত্যাগ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির প্রধান শেখ হাসিনা। এর আগে বিকেল ৪টায় বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও আইনমন্ত্রী আনিসুল হকসহ আওয়ামীলীগের ১৯ সদস্য সংলাপে অংশ নেন।
এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সার্বিক বিষয় নিয়ে সন্ধ্যায় ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সংলাপের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে বিএনপিসহ আরও বেশ কয়েকটি দলের সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com