শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বিছানাকান্দি কোয়ারিতে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

বিছানাকান্দি কোয়ারিতে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

আমার সুরমা ডটকম: সিলেটের বিছনাকান্দি পাথর কোয়ারিতে গর্ত ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার গুলেরগাঁও গ্রামের তোলা মিয়া (২৫) ও জাকির (২০) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত অন্য জনের নাম দিরাই উপজেলায় হলেও তার নাম জানা যায়নি। গোপনে নিয়ে যাওয়ার সময় লাশ তিনটি সুনামগঞ্জ সদর থানায় পুলিশ আটকে রেখেছে।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আাড়ইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্তে রাতের আঁধারে কাজ করছিল শ্রমিকরা। এ সময় গর্তটি ধসে পড়লে তিন শ্রমিকের মৃত্যু হয়। পুলিশকে অবহিত না করে গর্ত মালিকরা লাশ তিনটি গোপনে নিয়ে যাচ্ছিল। এ অবস্থায় সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় লাশ তিনটি আটক করে ওই থানায় রাখা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা জানান, তারা তিন জনের মৃত্যুর বিষয়ে অবহিত হয়েছেন।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা ধসে ৫ শ্রমিকের প্রাণহানি ঘটে। এ ঘটনায় গত বুধবার পুলিশের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে। এর ১৮ দিনের মাথায় বিছনাকান্দি কোয়ারিতে আরো তিন শ্রমিকের মৃত্যু ঘটল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com