সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. অাব্দুল মোমেন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নির্বাচিত হলেন ড. অাব্দুল মোমেন

আমার সুরমা ডটকমচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ.কে আব্দুল মোমেন। শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ের হলরুমে এক সভায় ড. মোমেনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এর আগে তিনি পরিচালক হিসেবে ছিলেন। সিএসইর এমডি এম. সাইফুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শনিবার পরিচালনা পর্ষদের সভায় তাকে সিএসইর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। ড. এ কে আবুল মোমেন আজ থেকে তার দায়িত্ব গ্রহণ করবেন।

ড. মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে চাকরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ড. মোমেন জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কো’র পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের ২য় শেয়ার বাজার। ১৯৯৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com