শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা? কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব লণ্ডনে অনুষ্ঠিত : সিংকাপনী ব্রাদার্সরা ছিলেন মুসলিম জাতির রাহবার পাকিস্তানের প্রখ্যাত স্কলার মাওলানা ফজলুর রহমান: ভৌগোলিকভাবে বিভক্ত হলেও আমাদের আদর্শে ভিন্নতা নেই ক্বায়িদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান ৭ দিনের সফরে বাংলাদেশে আগমন লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ: আমনের বাম্পার ফলনের আশাবাদ কৃষকের মামদানির ভূমিধস বিজয়ে ধরাশায়ী ট্রাম্প চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দল মন্তব্য প্রতিবেদন: বর্তমান সরকারের সংস্কারের অর্জন কতটুকু? ‘ক্লিন দিরাই’-এর আহ্বায়ক কমিটি গঠন আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ
জামালগঞ্জে উজ্জীবকদের রিফ্রেসার্স ওয়ার্কশপ ও নারীনেত্রী সভা

জামালগঞ্জে উজ্জীবকদের রিফ্রেসার্স ওয়ার্কশপ ও নারীনেত্রী সভা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: ‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারেনা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় উজ্জীবকদের রিফ্রেসার্স ওয়ার্কশপ ও নারীনেত্রী ফলোআপ সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উজ্জীবকদের রিফ্রেসার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে ও ব্র্যাক-এর সহযোগিতায় এতে উপস্থিত ছিলেন দি প্রজেক্ট বাংলাদেশ-এর সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিম। জামালগঞ্জ সদর ইউনিয়ন সমন্বয়কারী শামীমা আক্তারের সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জীবক রাসেল আহম্মেদ, আনোয়ার হোসেন, শাহজাহান, নবী হোসেন, খোশনাহার, জমিলা বেগম, মাছুমা, আম্বিয়া বেগম, সবিতা রাণী প্রমুখ।
অপরদিকে উপজেলার সাচানা বাজার ইউনিয়নে নারীনেত্রীদের নিয়ে ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ইউনিয়ন সমন্বয়কারী সাইফ উল্লাহ। সাচান বাজার ইউনিয়ন সমন্বয়কারী শেলী রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী মনোয়ারা, কল্পনা, রাবিয়া, জোসনা, শাহেদা, কাজল, আম্বিয়া, জাহানারা, বানী তালুকদার প্রমুখ। এতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর বিকশিত নারী নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে। ১৮ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মনোয়ারাকে উক্ত কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com