শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
এরশাদের কাছে ঘটনার লিখিত ব্যাখ্যা দিয়েছেন সেলিম ওসমান

এরশাদের কাছে ঘটনার লিখিত ব্যাখ্যা দিয়েছেন সেলিম ওসমান

selim_osman_128681আমার সুরমা ডটকম নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে কান ধরে ওঠ-বস করানোর জন্যে অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমান তার দল জাতীয়পার্টির কাছে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে অব্যাহত বিতর্কের মাঝে আজ রোববার দলের চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ এরশাদের সাথে দেখা করে তার হাতে লিখিত বক্তব্য তুলে দিয়েছেন সেলিম ওসমান। সেই সাথে এরশাদের কাছে একটি ভিডিওও দিয়েছেন তিনি। দলের নীতি নির্ধারকদের সভায় তার এই লিখিত বক্তব্য পর্যালোচনা করে সেলিম ওসমানের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয়পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
গত কয়েকদিন ধরে সেলিম ওসমানকে নিয়ে সমাজের প্রায় সর্বস্তরে আলোচনা-বিতর্কের ঝড় চললেও, তার দল জাতীয়পার্টি এ ব্যাপারে কিছুই বলেনি। সেলিম ওসমানকে নিয়ে জাতীয়পার্টির অবস্থান আসলে কি জানতে চাইলে দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিবিসি বাংলাকে বলেন, দেশের বেশিরভাগ মানুষ যেটা ভাবেন সেটা বিবেচনা করেই দল পরিচালিত হয়। “জনগণের সেন্টিমেন্টকে সম্মান জানানো এবং তাদেরকে সাথে রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য,” বলেন তিনি।
তিনি বলেন, “এমপি সাহেবকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে তিনি আমাদের নেতার সাথে দেখা করে তার বক্তব্য তুলে ধরেছেন। প্রেসিডিয়াম সভায় এটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” জাতীয়পার্টির মহাসচিব জানান, খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। “এ মাসের মধ্যেই কিম্বা তার আগেই সিদ্ধান্ত হয়ে যাবে,” বলেন তিনি। তবে এমপি সেলিম ওসমান কি ব্যাখ্যা দিয়েছেন সে বিষয়ে তিনি কিছু বলেন নি। মি. হাওলাদার বলেন, এই ঘটনায় জাতীয় পার্টি কিছুটা বিব্রত।
দল থেকে তাকে বহিষ্কার করা হতে পারে কী না এই প্রশ্নের জবাবে জাতীয়পার্টির মহাসচিব বলেন, এই ঘটনায় আদালত তদন্ত করতে বলেছে। তাই এ বিষয়ে তিনি কিছু মন্তব্য করতে চান না। তবে তিনি বলেছেন, বিষয়টিকে তারা বেশ গুরুত্বের সাথেই নিয়েছেন। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com