বুধবার, ১৭ Jun ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
ছাত্র জমিয়ত বাংলাদেশ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন ৭ জুন রোববার সৈয়দপুর বাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি হাফিজ আসজাদ আহমদ এবং পরিচালনা করেন সদস্য সচিব সৈয়দ রিজান আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমী।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মুফতি সৈয়দ শামিম আহমদ, সহ-সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা মকসুদ আলী মুছান্না, মাওলানা সৈয়দ নঈম আহমদ, মাওলানা আখতার হুসাইন, মাওলানা সৈয়দ মারজান ফিদাউর, মাওলানা হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আবিদ সরদার, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ সৈয়দ হাবিব সালেহ, ইউনিয়ন জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ নাহিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক পীর সৈয়দ নিজাম উদ্দিন, ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা নাসির তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান কামালী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুল আহাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হাফিজ রাইয়্যান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজ ছাত্র জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিল, সিলেট মহানগর ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সৈয়দ আবিদ আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়তের আহ্বায়ক হাফিজ আজহাদ আহমদ, যুগ্ম-সদস্য সচিব মোঃ তাফসীর আহমদ, সদস্য হাফিজ রিজাদ আহমদ, সৈয়দ হেলাল আহমদসহ ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
কাউন্সিলের শেষ পর্বে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমী আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে হাফিজ আজহাদ আহমদকে সভাপতি, সৈয়দ রিজান আহমদকে সাধারণ সম্পাদক এবং মোঃ হাসানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।