বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা জমিয়তের অন্যতম সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীকে গত আট মাস পূর্বে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও হত্যা মামলার কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। এতো দীর্ঘ সময়েও হত্যা মামলার কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না।
২৬ মে মঙ্গলবার বিকেল তিনটায় ওয়েজখালীস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার জরুরী বৈঠকে শাখা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে উপরোক্ত কথাগুলো বলেন।
তারা আরো বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা অনেক সময় দিয়েছি। এতদিন পরও কোন ক্লু উদ্ধার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। মামলার গড়িমসি কোনোভাবেই মেনে নেয়া হবে না। সবচেয়ে হতাশার বিষয় হলো, আজো পর্যন্ত প্রশাসন মামলার ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে না। প্রশাসন হয়তো আমাদের ভদ্রতাকে দূর্বলতা ভাবছে। নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দ্রুত মামলার অগ্রগতি না হলে সুনামগঞ্জবাসীকে সাথে নিয়ে ছাত্র জমিয়ত রাজপথে নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ আরো বলেন, গত অর্ন্তবর্তীকালীন সরকার মামলার বিষয়ে যে ব্যর্থতা দেখিয়েছে, আমরা আশাবাদী নির্বাচিত নতুন সরকার সে পথে হাটবে না। অতি দ্রুত মুশতাক গাজিনগরীর হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত্ব আহবান জানান।
জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সুমন আহমদ, সাহিত্য সম্পাদক সালিক বিন রফিক, দফতর সম্পাদক মুহিবুর রহমান, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান মারুফ, কলেজ বিষয়ক সম্পাদক সুলাইমান হাসান আহসান, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হামিদ ও আজিজুর রহমান। বৈঠকে সাংগঠনিক বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।