বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২ আসামি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ আসামিসহ মোট ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ও দিনে এসব আসামীদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত গিরেন্দ্র তালুকদারের পুত্র বিজয় তালুকদার (৪০) ও ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত রিজিক আলেীর ছেলে তুহিন আলী ওরফে তুহিন মিয়াকে (৩০) আটক করা হয়। একই দিনে পরোয়ানাভুক্ত আসামি ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আমির উল্লার ছেলে কবির মিয়া (৫৫), কবির মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৫), মোকছন্দর আলীর ছেলে সোহাগ মিয়া (৩০), কুলঞ্জ ইউনিয়নের আকিলনগর (হাতিয়া) গ্রামের মৃত মতলিব উল্লার ছেলে ময়না মিয়া (২৫), কাজাউড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন তালুকদারের ছেলে বজলুর রহমান (৫০), দূর্গাপুর গ্রামের মৃত কিংকর দাসের পুত্র কৃপেন্দ্র দাস (৫২), মৃত দোল গোবিন্দ দাসের পুত্র অখিল দাস (৫৮) ও অখিল দাসের পুত্র অভিনয় দাসকে (২৫) আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের নামে পৃথক পৃথক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এজাহার ও পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।